Monday, February 24, 2020

কবি | রিফাত নাসরুল্লাহ



কোন
এক কবিতায় পরিচয় হবে আমাদের পুনরায়,
তোমার ঝাপসা দৃষ্টি বন্দি হবে জমাট রক্তের দাগে।
কবিতার ভাজে পড়ে রবে শুধু কবির লাশ
কবি শুনবে, কবি দেখবে, শুধু হারাবে না আর
তোমার ভাজে, ভুল করে বারেবার।

তোমার বেপরোয়া ঘৃণ্য শৃঙ্খল ভেঙ্গে
পালায় নি কবি, হারায় নি অজানায়
তার বুকে এখন বারুদের গন্ধ।

ভাঙ্গে নি, কবি পচে নি, শুধু রেখে গেছে পদচিহ্ন
মৃত্যুর শীতলতায় তোমার স্পর্শ ভাবায় !

তোমার মায়ার অগ্নি-সমুদ্রে কবি বরবাদ,
তোমার সুধা খুজে পেয়েছিলো শেষে
সায়ানাইডের  স্বাদে।
কবি মরে নি, কবি হারায় নি
খুন হয়েছে প্রতিবার 

© Rifat Nasrullah 
(২৭শে মার্চ- ২০১৮)

No comments:

Post a Comment

পাপেট || রিফাত নাসরুল্লাহ

শী তের শেষ। বরফ গলতে শুরু করেছে। গ্রামের এলোপাথাড়ি রাস্তায় নিজের মনেই খেলাচ্ছলে আশ্রমে ফিরেছিল ৮ বছরের অনাথ শিশু লাল বাহাদুর। অদূরেই রাস্তার...