বর্বর পৃথিবীতে আমি এক যাযাবর। যেখানে প্রতিনিয়ত প্রেমিকার ঠোঁটে মৃত্যু হয় প্রেমিকের, কবিতার খাতা হয়ে যায় জ্বলন্ত চিতা !
Saturday, February 29, 2020
Fiction MMXX- I | Rifat Nasrullah
তুমি তো শুভ্র নীল আকাশ ছিলে
আর স্রষ্টা আমাকে করেছিলেন নীল সমুদ্র!
রঙের এতো মিল থাকতেও কেন নীলে-নীলে এতো বিদ্রোহ?
শুধু একটি বার তোমার কপালের নীল টিপ
ছুয়ে দেখবো বলে কতবার নীল নদে
সলীল সমাধি হয়েছে আমার, সে খবর কি রাখো?
তবু দিক ভ্রান্তের মতো নীল জল হয়ে বয়ে চলি
শুধু একবার তোমার নীলে ডুবে যাবো তাই।
তোমার ঠোটে নীল বিষ পান করে বুঝেছিলাম সেদিন
মহাদেবের নিদারুন কষ্ট।
কতটা যন্ত্রণা সহ্য করে
সে হয়ে উঠেছিলো নীলকন্ঠ !
আক্ষেপ এটাই
তোমাকে ঘিরে হবে না আমাদের নীলষষ্ঠী,
স্বয়ং ঈশ্বরী যে এখানে রুষ্ট !!
আমাদের নীল কোলাহল ফিকে হয়ে গেছে
ধুসর ছায়াপথে
যেখানে নির্ঘুম রাত হয়ে যায় যন্ত্রনার নীল বর্ণ
তোমার নীল শাড়িটাও আজ হতে তুলে রেখো
জানোই তো, নীল রং মানেই কষ্ট!!
অথচ নীল রং হবার কথা ছিলো আমাদের ভীষণ প্রিয়!!
© রিফাত নাসরুল্লাহ ।
২৯-০২-২০২০ (ভোর ৪টা ২৩)
Friday, February 28, 2020
রাতের গল্প | রিফাত নাসরুল্লাহ
দিনশেষে আমরা সবাই একা ।
সোনালি ভোরের স্নিগ্ধতা নিয়ে হঠাৎ
কেউ একজন আসে, ব্যাস্ত দিন শেষে
আবার সূর্যাস্তের সাথেই ডুবে যায়,
মহাকালের অতলে।
তারপর আবার সেই নিঃসঙ্গ আধারে ঢাকা রাত,
কিছু নোনা স্বপ্নের আর্তনাদ।
রাত বাড়তে থাকে, রাতের
গভীরতার সাথে সমানুপাতিক হারে
জটিল হতে থাকে জীবনের পাওয়া
না পাওয়া হিসেবের গড়মিল।
নতুন করে সব কিছু শুরু করতে
না পারার আক্ষেপ জমে, অতীত স্মরনে
ঝাপসা হয়ে আসে দু চোখ।
রাত বাড়তে থাকে, নীল
নীলে ডুবে থাকা অপূর্ণ ভালোবাসা
খুজে পাবার ব্যার্থ প্রচেষ্টা যখন
অব্যাহত, এক রাশ কুন্ডলিত ধোয়ার
ভিড়েও প্রতিফলিত হয় চেনা কোন প্রতিচ্ছবি।
মধ্যরাতে স্বাধীনতা চায়-
হৃৎপ্রাচীর ভাংতে অক্ষম কথাগুলা,যারা
দাসত্বের শৃঙ্খলে বন্দি।
রাত বাড়ছে,
তবু আশা গুলি বেচে রয়-
আসন্ন প্রভাতের স্নিগ্ধতা হাতে অপেক্ষারত
চেনা কারো কথা ভেবে,স্বপ্নরা যেন
প্রাণ ফিরে পায়।
Wednesday, February 26, 2020
ভালোবাসি-না | রিফাত নাসরুল্লাহ
তোমাকে এখন আর ভালোবাসি না।
ভালোবাসি না তোমার ঐ অপলক চাহনী,
যে চোখের মায়ায় আমি ভষ্ম হয়েছিলাম,
তোমার ভালোবাসায়।
আমার চোখে এখন শুধুই রুক্ষতা।
জলহীন মরুর তপ্ত দিগন্তে দেখা
ধুসর মরিচিকার মতো তোমার প্রতিচ্ছবি
আমি লুকিয়ে রেখেছি, নীল জলের আবরনে।
তোমাকে এখন আর ভালোবাসি না।
ভালোবাসি না তোমার ঐ ঠোঁটের হাসি,
যে ঠোটের ইশারায় আমি খুন হয়েছি বহুবার
হয়তো দেখনি সে খুনের আবির তুমি।
আমার হাসিতে এখন শুঁকনো পাতার
ভাঙা নিস্তব্ধতা।
সিগারেটের উত্তাপে তোমার স্পর্শ
পোড়ায়, আমার ওষ্ঠে ।
তোমার গোলাপী ঠোঁটের শুভ্রতারর পরশ
আমি আড়াল করে রাখি,
তপ্ত নিকোটিনের কালো আবরনে।
তোমাকে এখন আর ভালোবাসি না।
ভালোবাসি না তোমার কন্ঠস্বর,
যে কন্ঠের যাদুতে সম্মোহিত ছিলাম,
যা ছিলো আমার নির্ঘুম রাতে
সকল মাদকতার উর্ধে।
আমার কন্ঠে এখন পাথর চাপা
মলিন ঘাসের আর্তনাদ ,
মুঠোফোনে শোনা তোমার মৃদুস্বর
এখন শুধুই শব্দ দূষণ!
আদুরে সুরে বলা তোমার কথামাল আমি
ছুড়ে ফেলি।
ছেড়া কাগজ, ভাঙা কাচের টুকরোর সাথে
ছুড়ে ফেলি তোমার কন্ঠস্বর,
আবর্জনার ভিড়ে, নোংরা ডাস্টবিনে।
তোমাকে আমি ভালোবাসি না
ভালোবাসি না তোমার অস্তিত্ব,
তুমি বলে নেই কিছু আর
তুমি নামটাই নিকৃষ্ট।
উন্মাদ আমি, নির্মম আমি
ঘাতকের অট্টহাসির শব্দ,
বোমার আঘাতে বিকলাঙ্গ যোদ্ধার
চিৎকার আমি, চিতার অনলে দগ্ধ।
ধ্বংস হোক আমার বজ্রের আঘাতে-
তোমাকে ঘৃণার দায় ,
ভালবাসিনা তবু পরান আমার
তোমার প্রার্থনায়,
চেতনায় আমার শরীর-মন
Monday, February 24, 2020
ভুল | রিফাত নাসরুল্লাহ
সময়টা ভুল ছিলো।
ভুলে ডুবে ছিলাম আমি, হয়তোবা তুমি,
ভুল সময়ে বলেছি, তোমায় ভালবাসি।
আমাদের গল্পটা ভুল ছিলো,
ভুল ছিলো সব অনুভূতি!
ভুল ছিলো প্রতিশ্রুতি ,
আধারে ঢাকা ছিলো তোমার
ভুল সহানুভূতি।
তোমার চুমুতে ভুল ছিলো
ভুল ছিলো তোমার চোখের জল,
তোমার হাসিতে ভুল ছিলো,
ভুলে ভরা ছিলো সাগর অতল।
ভুল ছিলো তোমার আঙুলে স্পর্শ,
ভুল ছিলো তোমার এলোকেশী সুগন্ধ,
ভুল ছিলো তোমার চোখের ভাষা,
ভুল ছিলো আমার, তোমার নেশা !
ভুল ছিলো দেখা, তোমার
চোখে জ্যোৎস্নাবিলাস,
ভুল ছিলো হরিৎ পাহাড়ে
তোমার সাথে অবকাশ।
ভুল ছিলো শরতের কাশফুল,
ভুল ছিলো বসন্তের সন্ধ্যা,
ভুল ছিলো তোমার প্রাণবন্ত ঠোঁটে
বৃষ্টির শেষ ফোটা।
ভুলে ভরা পৃথিবী, ভুলের শহর
ভুল ছিলো তোমার শরীরের অলিগলি,
ভুল ছিলো তোমার নখের আচর,
তুমি নামটাই মরণব্যাধি।।
© রিফাত নাসরুল্লাহ
কবি | রিফাত নাসরুল্লাহ
কোন এক কবিতায় পরিচয় হবে আমাদের পুনরায়,
তোমার ঝাপসা দৃষ্টি বন্দি হবে জমাট রক্তের দাগে।
কবিতার ভাজে পড়ে রবে শুধু কবির লাশ
কবি শুনবে, কবি দেখবে, শুধু হারাবে না আর
তোমার ভাজে, ভুল করে বারেবার।
তোমার বেপরোয়া ঘৃণ্য শৃঙ্খল ভেঙ্গে
পালায় নি কবি, হারায় নি অজানায়
তার বুকে এখন বারুদের গন্ধ।
ভাঙ্গে নি, কবি পচে নি, শুধু রেখে গেছে পদচিহ্ন
মৃত্যুর শীতলতায় তোমার স্পর্শ ভাবায় !
তোমার মায়ার অগ্নি-সমুদ্রে কবি বরবাদ,
তোমার সুধা খুজে পেয়েছিলো শেষে
সায়ানাইডের স্বাদে।
কবি মরে নি, কবি হারায় নি
Subscribe to:
Posts (Atom)
পাপেট || রিফাত নাসরুল্লাহ
শী তের শেষ। বরফ গলতে শুরু করেছে। গ্রামের এলোপাথাড়ি রাস্তায় নিজের মনেই খেলাচ্ছলে আশ্রমে ফিরেছিল ৮ বছরের অনাথ শিশু লাল বাহাদুর। অদূরেই রাস্তার...
-
ফরাসি বিপ্লব অষ্টাদশ শতকের শেষ ভাগ সাল ১৭৮৬; বাংলার গভর্নর নিযুক্ত হন লর্ড কর্নওয়ালিস। ভারত বর্ষের স্বাধিনতার সূর্য অনেক আগেই অস্তমিত হয়েছে ...
-
Image: bdfashionarchive.com বর্তমান সময়ে যে কোন জাতীয় উৎসব পালনের ক্ষেত্রে একটা সাধারণ মিল হচ্ছে দেশের প্রতিটি এলাকায় উচ্চস্বরে মাইকে বঙ্গবন...
-
বই: মাতাল তরণী লেখক: হুমায়ুন আজাদ ধরন: প্রবন্ধ প্রকাশ: ১৯৯২ ১৯৮৭ সালে তৎকালীন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে 'দেশবন্ধু' নামে একট...




