Wednesday, February 26, 2020

ভালোবাসি-না | রিফাত নাসরুল্লাহ




তোমাকে এখন আর ভালোবাসি না।
ভালোবাসি না তোমার অপলক চাহনী,
যে চোখের মায়ায় আমি ভষ্ম হয়েছিলাম,
তোমার ভালোবাসায়।
আমার চোখে এখন শুধুই রুক্ষতা।
জলহীন মরুর তপ্ত দিগন্তে দেখা
ধুসর মরিচিকার মতো তোমার প্রতিচ্ছবি
আমি লুকিয়ে রেখেছি,  নীল জলের আবরনে।

তোমাকে এখন আর ভালোবাসি না।
ভালোবাসি না তোমার ঠোঁটের হাসি,
যে ঠোটের ইশারায় আমি খুন হয়েছি বহুবার
হয়তো দেখনি সে খুনের আবির তুমি।
আমার হাসিতে এখন শুঁকনো পাতার
ভাঙা নিস্তব্ধতা।
সিগারেটের উত্তাপে তোমার স্পর্শ
পোড়ায়, আমার ওষ্ঠে
তোমার গোলাপী ঠোঁটের শুভ্রতারর পরশ
আমি আড়াল করে রাখি,
তপ্ত নিকোটিনের কালো আবরনে।



তোমাকে এখন আর ভালোবাসি না।
ভালোবাসি না তোমার  কন্ঠস্বর,
যে কন্ঠের যাদুতে সম্মোহিত ছিলাম,
যা ছিলো আমার নির্ঘুম রাতে
সকল মাদকতার উর্ধে।
আমার কন্ঠে এখন পাথর চাপা
মলিন ঘাসের আর্তনাদ ,
মুঠোফোনে শোনা তোমার মৃদুস্বর
এখন শুধুই শব্দ দূষণ!
আদুরে সুরে বলা তোমার কথামাল আমি
ছুড়ে ফেলি।
ছেড়া কাগজ, ভাঙা কাচের টুকরোর সাথে
ছুড়ে ফেলি তোমার কন্ঠস্বর,
আবর্জনার ভিড়ে, নোংরা ডাস্টবিনে।

তোমাকে আমি ভালোবাসি না
ভালোবাসি না তোমার অস্তিত্ব,
তুমি বলে নেই কিছু আর
তুমি নামটাই নিকৃষ্ট।
উন্মাদ আমি, নির্মম আমি
ঘাতকের অট্টহাসির শব্দ,
বোমার আঘাতে বিকলাঙ্গ যোদ্ধার
চিৎকার আমি, চিতার অনলে দগ্ধ।



ধ্বংস হোক আমার বজ্রের আঘাতে-
তোমাকে ঘৃণার দায় ,
ভালবাসিনা তবু পরান আমার
তোমার প্রার্থনায়,
চেতনায় আমার শরীর-মন
তোমার প্রতিক্ষায়।। 

© রিফাত নাসরুল্লাহ

No comments:

Post a Comment

পাপেট || রিফাত নাসরুল্লাহ

শী তের শেষ। বরফ গলতে শুরু করেছে। গ্রামের এলোপাথাড়ি রাস্তায় নিজের মনেই খেলাচ্ছলে আশ্রমে ফিরেছিল ৮ বছরের অনাথ শিশু লাল বাহাদুর। অদূরেই রাস্তার...