স্বর্গ থেকে হাজার ক্রোশ পথ পাড়ি দিয়ে
মর্ত্যে নেমে আসি আমি মৃত্যু কে আলিঙ্গিন করতে
শ্রীরাম- রাবনের দেশ ছেড়ে
আরব উপত্যকায় আমি ডানা ঝাপটাই
সুগন্ধি গুল্ম আর দারুচিনির খোজে।
পড়ন্ত বিকেলে ক্লান্ত আমি যখন
পরাজিত যোদ্ধার মতো
কালো আধারে ডুবে যাই,
এক চিলতে আলোর আশায় যখন
অন্ধকারে হাত বাড়াই,
সোডিয়াম বাতি কে যখন
পূর্ণিমার চাঁদ ভেবে ভুল করি,
আর শেষ সিগারেটের আগুন টাও যখন
নিভে ছাই হয়ে ধোয়ায় মিলিয়ে যায়
রাতের শুন্য আকশে, ঠিক তখন-
ঠিক তখন রক্তাক্ত মাশরেকের বুক চিরে
আবির্ভাব হয় তোমার।
আমার করুণ চিৎকারে থমকে যায়
তোমার বিজয়ের রথ
থমকে যাও তুমি, গোটা পৃথিবী !
আর মৃত্যুর বিষন্নতার সুরে
মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন হয় স্বয়ং যমদূত।
হ্যা, আমি জানি তুমি ফিরবে
একবার নয়, হাজারবার
তোমাকে ফিরে আসতেই হবে
কারন তোমার স্পর্শে যে আমার মৃত্যু লেখা !
ঠিক যেমন পুনর্জন্ম হয় আমার
তোমার মাঝে
সূর্য্যস্নানে ।।
© রিফাত নাসরুল্লাহ
২৯ মার্চ ২০২০ (ভোর ৫ টা ২৩)
© রিফাত নাসরুল্লাহ
২৯ মার্চ ২০২০ (ভোর ৫ টা ২৩)

Wow!!
ReplyDeleteভালোবাসা অবিরাম ❤
Delete