বই: ওঙ্কার
লেখক: আহমদ ছফা
ধরন: উপন্যাস
'৬৯ এর আইয়ুব খান বিরোধী গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস 'ওঙ্কার'।
তৎকালীন গ্রামীণ জমিদারি/ তালুকদার প্রথার ইতি টানার মধ্যে দিয়ে গল্পের শুরু। শেষ হয় একদিকে স্বৈরাচার আইয়ুব খানের পতন অন্যদিকে বাকশক্তিহীন এক গৃহবধূর মৃত্যুর মধ্যে দিয়ে।
আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে দেশের তৎকালীন আর্থসামাজিক অবস্থার
দ্রুত যে পরিবর্তন হচ্ছিলো তা গল্পটিতে ফুটিয়ে তুলেছেন লেখক। গল্পটিতে
প্রকাশ পেয়েছে বাকশক্তিহীন গৃহবধূর মনের কোনে জমে থাকা কথা বলতে চাওয়ার
ব্যাকুলতা; শশুরের কৃপায় বোবা স্ত্রীর মেরুদণ্ডহীন স্বামী হবার অসহায়ত্বও
সাবলীলভাবে প্রকাশ পেয়েছে গল্পটিতে।
স্বৈরাচার আইয়ুব খানের শাসনামলে বাক-স্বাধীনতাহীন বঞ্চিত বাঙালির ভেতর সুপ্ত আগ্নেয়গিরির মতো দীর্ঘদিনের চাপা ক্ষোভ হঠাৎ করেই বিস্ফোরিত হয় গণ আন্দোলন ও আসাদের মৃত্যুর মধ্য দিয়ে। একটা স্বাধীন ভূখণ্ডের দাবিতে '৬৯ এ যে গণ জাগরণ সৃষ্টি হয়েছিল তার প্রভাব জনমনে কতটা শক্তিশালী ও তীব্র ছিল তা গল্পের অন্যতম প্রধান চরিত্র 'বোবা বৌ' এর প্রথম ও শেষ উচ্চারিত 'বাংলা' শব্দের মধ্য দিয়ে প্রকাশ পায়।
ওঙ্কার pdf : https://drive.google.com/drive/folders/1T6it_AUwYZott94fGS8zQlU-kUipTrXQ?usp=sharing
© রিফাত নাসরুল্লাহ
খুলনা, ২০ এপ্রিল ২০২০

No comments:
Post a Comment