মলিনতার রুক্ষ চাদরে মোড়ানো
তোমার অধরা অতৃপ্ত অনুভুতি
ভেঙে চুরমার করে আমায়।
অদৃশ্য কষ্ট গুলো কালো মেঘ হয়ে
ঝাপসা দৃষ্টির অগোচরে তোমাকে
আলিঙ্গন করে, সন্ধ্যের আকাশে
ফানুশ হয়ে মিলিয়ে যায় শত নক্ষত্রের ভিড়ে।
আমার রুক্ষ ঠোটে বিষণ্ণতা গুলো যেনো
মাছের কাটার মতো বিধে আছে। যে ঠোটে
তুমি চুমু খেয়েছিলে বৃষ্টি ভেজা এক নিরব সন্ধ্যায়।
খুব দেখতে ইচ্ছে হয়।
তবু অজানা কোন এক ভীত আর্তনাদ
ভর করে, শুন্যতায় যেন ছেড়া পালকের
মতো দিকভ্রান্তের ন্যায় ছুটে চলি।
মৃত শরীরের মতোই নিশ্চুপে দেখছি
নিজস্ব স্বত্বার ব্যাবচ্ছেদ!
স্কাল্পেল এর প্রতিটা আঁচড়ে
যেন মিশে আছে তোমার নখের স্পর্শ ।
আরেকটা সন্ধ্যা চাই যেখানে
বজ্রের চিৎকারে ধ্বংস হবে মহাবিশ্ব
যেখানে তোমার হিংস্র ভালোবাসায়
আমার হাত, বুক, ঠোট হবে রক্তাক্ত !
© রিফাত নাসরুল্লাহ

No comments:
Post a Comment